সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন      ● প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক      ● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      ● গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ      ● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      ● ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭      ● মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন      ● পুলিশে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা      ● ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২০২৯ সালে নতুন ঠিকানায় যাবে বাংলাদেশ সচিবালয়      
বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ AM

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদ মহিন।

রোববার সন্ধ্যায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও নাটঘর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার বিভিন্ন খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির এই নেতার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ মহিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক বিশ্বাসে বিশ্বাসী নয়, বরং অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী। সনাতন সম্প্রদায়ের পাশে সরকার সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য আমাদের অভিভাবক অ্যাড. আব্দুল মান্নান এমপি নবীনগরে যতদিন এমপি থাকবেন ততদিন আপনারা নিজেদের সংখ্যা লগো মনে করবেন না। আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্মবর্ণ ভিন্নতা থাকলেও আমাদের অধিকার, মর্যাদা ও সামাজিক বন্ধন এক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। দল যদি আমাকে মূল্যায়ন করে, আপনারা সকলে আমার জন্য কাজ করবেন সেই প্রত্যাশা করি। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মহিউদ্দিন আহমেদ মহিন   নবীনগর   ব্রাহ্মণবাড়িয়া   বিএনপি   দুর্গাপূজা   পূজামণ্ডপ পরিদর্শন   উপজেলা পরিষদ নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close