সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ       ● জামালপুরে উইজডম ল্যাব. স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ      ● সংবাদ সম্মেলনে ইশরাক, পদত্যাগ নিয়ে কী বলবেন?      ● পঞ্চগড়ে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা      ● জাতি-ধর্ম-বর্ণে কোনো বিভেদ নয়, সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী       ● ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে      ● গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার      ● পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত      ● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। তাঁর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামনা হোসেন,ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, চ্যানেল আই ও কালের কণ্ঠ সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা,সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার যোসেফ, এনটিভি সিনিয়র সাংবাদিক হালিম খান,সময় টিভির সিনিয়র সাংবাদিক আল মামুন,দেশ টিভির সাংবাদিক মামুন খান, ডিবিসি সাংবাদিক পরিতোষ অধিকারী,সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নাটোর   সাংবাদিক আলিফ   লুৎফুজ্জামান ফকির আলিফ   সাংবাদিক হত্যা   মানববন্ধন   সাংবাদিকদের নিরাপত্তা   নেত্রকোনা   গণমাধ্যমকর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close