সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাতি-ধর্ম-বর্ণে কোনো বিভেদ নয়, সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী       ● ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে      ● গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার      ● পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত      ● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      
জাতি-ধর্ম-বর্ণে কোনো বিভেদ নয়, সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম

নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো ধরনের বিভেদ হতে দেবে না। সবাইকে বাংলাদেশি পরিচয় ও আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘সরকার দেশে জাতি, ধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দিবে না। সবাই বাংলাদেশী আর বাংলাদেশী আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।’

মতবিনিময় সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির নেতাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী।

এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আবদুল মঈন খান   স্থানীয় সরকারমন্ত্রী   পলাশ   নরসিংদী   দুর্গোৎসব   হিন্দু সম্প্রদায়   সাম্প্রদায়িক সম্প্রীতি   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close