প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম

সংগৃহীত ছবি
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের দক্ষতা বাড়াতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি করা সম্ভব।
জেলা প্রশাসক মাহবুবউল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান ও খামারী ফখরুল ইসলাম মাসুক প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপি'র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, তরুণ সমাজসেবক রাশেদ ইকবাল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত প্রমুখ।
আলোচনা সভায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাণীসম্পদ প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারীদের ২০ টি স্টল অংশ নেন।