মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!      ● আরব আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১      ● স্বর্ণদ্বীপের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী      ● শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী      ● বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণমন্ত্রী      ● রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়      ● সোহেল খানকে ‘শেষ বিদায়’ জানাতে পৈতৃক বাড়িতে জনতার ঢল      ● ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র      ● সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা      ● বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড      ● লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার      ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫      
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।

তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি।

মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক?
মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে।

শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়?
অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে।

কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি?
পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা।

এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে।

ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ?
মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে-

১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে।

২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে।

৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে।

তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন?
ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।

FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়।

মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়।

মনে রাখতে হবে
মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close