বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      ● বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ      ● কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন      ● অতিরিক্ত ভারী যানবাহনের চাপে লামায় বেইলি ব্রিজ ধস      ● আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ      ● পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আটক      ● খুকৃবিতে শ্রেণিকক্ষের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত      ● সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মীর পরিচয়ে ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ      ● সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের      ● একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল      
খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩
শাহরিয়ার খান, খুলনা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম

খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুটপাড়া এলাকার বাসিন্দা সেজান, সত্তার ও নয়ন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খুলনা   সেজান   অস্ত্র উদ্ধার   ওয়ান শুটারগান   মাদক   পুলিশ অভিযান   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close