বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক      ● চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যু      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      ● সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান      ● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      ● এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে      ● তিতাসে কম খরচে আগাম বাঙ্গি চাষে সাফল্য, হাসি ফুটেছে কৃষকদের মুখে      ● চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা      ● চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী      ● নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু      ● নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়াচ্ছে ইউটিজে, এগোচ্ছে আইজেনকোটের পথ      
চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা
আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   মাছের ঘের   ঘের পাহারাদার হত্যা   বদর উদ্দিন   তিতুদহ   দর্শনা থানা   হত্যাকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close