মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ      ● ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক      ● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      ● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      
দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে ফিরলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে তারা। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ ভেরি ক্লিয়ার। উনি ফিরে এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে এবং ল উইল টেক ইটস কোর্স (আইন তার নিজস্ব গতিতে চলবে)। আমি আবারও বলছি, বাকিটা আইন মন্ত্রণালয় দেখছে। লিগ্যাল যে প্রসেসগুলা আছে, সেইটা ওনারা বলবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা এ ধরনের কোনো নথি দিতে বাধ্য নয়। এ ক্ষেত্রে সংবিধানের ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের অবস্থানকেও বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘যেখানেই যাবে, সেখানেই অ্যারেস্ট হবে।’

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী দেশে ফিরতে শেখ হাসিনা বিমান চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close