সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১      ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু      ● মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে খুদে শিক্ষার্থীরা      ● চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী      ● ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম পাঁচ দিনের রিমান্ডে      ● ভালুকায় ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটের অভিযোগ      ● নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা      ● যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক      ● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      ● নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল      
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১৫০, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close