সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১      ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী      ● রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু      ● মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে খুদে শিক্ষার্থীরা      ● চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী      ● ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম পাঁচ দিনের রিমান্ডে      ● ভালুকায় ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটের অভিযোগ      ● নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা      ● যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক      ● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      
বরিশাল সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এস এম শাহীন, বরিশাল
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বাবলম্বী করতে বরিশাল সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। সভাপতির বক্তব্যে তিনি সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ।

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, মুগ, খেসারি ও সূর্যমুখীর বীজ এবং সার বিতরণ করা হয়।

এ সময় বরিশাল সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   কৃষক   বিনা মূল্যে বীজ ও সার   কৃষি সহায়তা   রবি মৌসুম   বরিশাল সদর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close