শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার      ● মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা      ● জিয়া পরিবারের নামে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি      ● ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪      ● টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি      ● অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ      ● অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার      ● ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন গ্রেপ্তার      ● ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪      ● জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার      
সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট-ইদিলপুর ইউনিয়নের মধ্যবর্তী জাতীয় মহাসড়ক সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

 শনিবার (২১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিক্তিতে ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের মধ্যবর্তী রসুলপুর গ্রামের জিসান পাম্পের দক্ষিণ পাশে বকুলের ইটভাটাসংলগ্ন  আসারুর নির্মাণাধীন একটি পরিত্যক্ত ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। 

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি ঘরে তল্লাশি করে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল উদ্ধার করতে সক্ষম হয়।
 পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে। পরে এব্যাপারে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত উপকরণাদী সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। 

এদিকে এঘটনায় স্থানীয়দেরর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close