শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা      ● সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার      ● মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা      ● জিয়া পরিবারের নামে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি      ● ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪      ● টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি      ● অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ      ● অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার      ● ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন গ্রেপ্তার      ● ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪      
কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে গভীর রাতে  একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল ও একটি ফ্রিজ পুড়ে গেছে। দোকানমালিকের দাবি, আগুনে তাঁর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আঃ সবুর বিশ্বাস। তিনি উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর আঃ সবুর বিশ্বাসের দোকানে আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন আঃ সবুর বিশ্বাস। তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই দোকান। অগ্নিকাণ্ডের কারণে এখন আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তিনি।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের কিছু মালামাল পুড়ে যায়।শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাটকাটা বাজার কমিটির সভাপতি আঃ সালাম সরদার বলেন, রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাওয়ার পর আগুন লাগে। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে দোকানটির অনেক মালামাল পুড়ে গেছে।

কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।

বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close