শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির      ● বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইবেন      ● দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়      ● প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী      ● পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন      ● ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাবি শিক্ষার্থীর প্রথম স্থান লাভ      ● প্রেমে পড়লে মানুষ যেভাবে নিজেকে হারিয়ে ফেলে      ● নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত      ● ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস      ● দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী      ● জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে : শিক্ষামন্ত্রী      
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি আপনারা শান্তিরক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’

দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? প্রশ্ন তুলে তিনি বলেন, ধরেন এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।

আইজিপি বলেন, ‘আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো জনগণ যা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।’ এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। পরিণতি কী হয়, তা আপনারা দেখেছেন। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।’

এর আগে সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close