বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু      ● রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার      ● কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার      ● দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ      ● শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি      ● আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন      ● আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা      ● কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ      ● বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন      ● উনি এখন লাশের অপেক্ষায় : সোহেল তাজ       ● পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প      ● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটার নিবন্ধন শেষ হয়ে গেলে আগেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর (২০২৭) বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close