বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন      ● বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া : পুতিন      ● জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি      ● মোংলায় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু      ● রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার      ● কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার      ● দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ      ● শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি      ● আজ আনফ্রেন্ড দিবস, অপ্রয়োজনীয় বন্ধুদের বাদ দেওয়ার দিন      ● আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা      ● কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ      
সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস চারটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, গত ১৬ নভেম্বর (সোমবার) নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে নগরীতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close