বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      ● ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের      ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      ● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আগামীকাল উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৯ AM

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ফ্ল্যাটের গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচজনকে ইনস্টিটিউটে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও বিস্তারিত শারীরিক অবস্থা জানা যায়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কাঁঠালবাগান   গ্যাস বিস্ফোরণ   অগ্নিকাণ্ড   দগ্ধ   জাতীয় বার্ন ইনস্টিটিউট   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close