বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      ● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আগামীকাল উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের দিয়ে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় সসিংসতায় নিহত কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যাদের ভোট দিয়েছে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আজ সরু রাস্তা, গলি ও ইটের রাস্তা দিয়ে এসে ককটেল নিক্ষেপ করছেন। জনগণ আপনাদের সঙ্গে নেই। দুই বছর ধরে আপনারা দেশে নেই। অথচ আমাদের ওপর অত্যাচার, নির্যাতন হয়েছে, পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, গুলি করেছে। তারপরও আমরা বাংলার মাটি ছেড়ে পালিয়ে যাইনি- আমরা লড়াই করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে কলকাতা, দুবাই ও ব্যাংককে ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছেন। সেখানে বসে কিছু লোককে দিয়ে মানুষ হত্যা, বোমাবাজি, পুলিশের বক্স ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কখনো আন্দোলনের নামে আগুন সন্ত্রাসকে সমর্থন করেনি বরং এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করেছে। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিটি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বক্তব্যটি যাচাই করে তারা এর সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চায় না। কিন্তু পাশের দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যারা বিদেশে বসে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।

নিহত রাজু মোল্লার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত মানুষ হত্যার পরও আজ রাজুকে হত্যা করা হয়েছে। রাজুর বাবার কান্না আকাশ-বাতাস ছাপিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দিল্লিতে বসে আপনি হুকুম দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। রাজুর কী অপরাধ ছিল, যে কারণে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো? তিনি এ হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে দায়ী করে বলেন, তার নির্দেশেই এ ঘটনা ঘটেছে।

এর আগে বিকেলে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন। একপর্যায়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close