বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গৌরনদীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার      ● পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু      ● শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের      ● দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার      ● মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ      ● দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ      ● ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা      ● পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও করতে হবে : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী      ● সুরা তাকভীরে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে      ● ব্রেস পরানো দাঁতের যত্ন নেওয়ার উপায়      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      
পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু
ফিরোজ আহম্মেদ, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ AM আপডেট: ১৮.১১.২০২৬ ১১:০৬ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহুলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক  নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
‎
‎অন্যদিকে পিরোজপুরের  নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকার পুড়িয়ে দেয় দুর্বিত্তরা।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   ভান্ডারিয়া   বাসে আগুন   হেলপার নিহত   সিয়াম   অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close