প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম

সংগৃহীত ছবি
দেলোয়ার গোলনাহার বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে সোনাগাজীর ভোরবাজার এড. বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালযের ২৭ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান মঙ্গলবার দুপুরে ভোরবাজার ডা: মাহবুব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও সাবেক প্রধান শিক্ষক কবির আহম্মদ এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলোয়ার গোলনাহার বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সৌদি পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ, দেলোয়ার গোলনাহার ফাউন্ডেশনের পরিচালক সাহাদাত হোসেন সুরুজ।
স্বাগত বক্তব্য রাখেন ভোরবাজার এড. বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন ভোরবাজার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল হাই নিজামি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিয়াকত আলী, ভোরবাজার জিয়া স্মৃতি সংসদের সভাপতি মাস্টার এনামুল হক, জিয়া স্মৃতি সংসদের উপদেষ্ঠা বোরহান উদ্দিন সবুজ, ভোরবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লিয়াকত আলী, ফাউন্ডেশনের সদস্য এনামুল হক, নুরুল আফসার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। এসময় ২৭ জন মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।