মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      ● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      ● ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার      
মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট  সারা দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মোংলা  পৌর বিএনপির  উদ্যোগে এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, এবং পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমান হোসেন রিপন, বিএনপি নেতা বাবলু ভুইয়া।

এছাড়া মহিলা দলের বেবী রহমান, দুলি সরদার, ফাতেমা বেগম, জানু বেগম, রিনা খান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলো। 

বক্তারা বলেন, দেশজুড়ে ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন অপকর্ম, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ জনগণকে সাথে নিয়ে এসব অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করা হবে। অবিলম্বে এই অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close