মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      ● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      ● ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার      ● এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স      ● ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল      ● প্রাগে সেতুর ওপর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪৬      ● পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ      
বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নবজাতক বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে ও প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় আজ  বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এ বছরের প্রতিপাদ্য হলো-“ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ (Small babies, big potential. Invest in follow-up care to protect their future!)” দিবসের শুরুতে বি ব্লকের সামনে থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ও সেমিনারে আয়োজন করা হয়।  সেমিনারে বৈজ্ঞানিক অধিবেশন, বিষয়ভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

এসকল আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান। যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক ও বিএমইউর ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা সাহেদা। 

সার্বিক পরিচালনা ও প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএফ এর সাইন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান ও  বিএমইউর নিওনেটাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ বিএমইউর সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে বক্তা ছিলেন ও বিশ্ব অপরিণত নবজাতক দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন ফেইজ বি এর রেসিডেন্ট ডা. সামিরা খান ও ডা. সিরাজুম মনিরা। 

সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডা. নাদিয়া। গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিএমইউর নিওনেটাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. মোঃ খালেদ নূর, অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, অধ্যাপক ডা. মাহবুবুল হক, অধ্যাপক ডা. তাবাসুম পারভীন, অধ্যাপক ডা. বেগম শরীফুন নাহার, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত আলম, অধ্যাপক সৈয়দা তাবাসসুম আলম, ডা. নার্গিস আরা বেগম, অরবিস ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ইউনিসেফ বাংলাদেশ এর ডা. দেওয়া মোঃ ইমদাদুল হক, ডা. শারমিন জাহান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, নিওনেটাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাদেকা চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল হাসান সবুজ, সহযোগী অধ্যাপক ডা. ইসমাত জাহান, সহকারী অধ্যাপক ডা. রুম্পা মনি চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ সাহা, সহকারী অধ্যাপক ডা. শর্বরী সাহা প্রমুখসহ নিওনেটাল বিভাগ বিএমইউর নিওনেটাল বিভাগ ও ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ, বিএনএফের সদস্যবৃন্দ, নবজাতক ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।  

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, এ বছরের বিশ্ব অপরিণত নবজাতক দিবসের প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতক/শিশুদের শুধু বেঁচে থাকা নিশ্চিত করাই নয়, বরং তাদের সুস্থ শারীরিক বৃদ্ধি, স্নায়ুবিক বিকাশ এবং দীর্ঘমেয়াদি জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পরিচর্যা ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা। 

বাংলাদেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। 

তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরো বলেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

তাই বিশ্ব অপরিণত নবজাতক দিবসের মূল বার্তা প্রতিটি অপরিণত নবজাতকের শুধু বেঁচে থাকার অধিকারই নয়, বরং সুস্থভাবে বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব অত্যন্ত বাস্তবসম্মত ও সময় উপযোগী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close