মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      ● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      ● ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার      ● এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স      ● ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল      
ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৭) ও তার স্ত্রী হান্না সরকার (৩৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে গোলনা এলাকায় স্বামী-স্ত্রীর বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী হান্না সরকারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close