রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে      ● আর্থিক সহায়তা নয়, কাজ চাইলেন শরদ কাপুর      ● রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার      ● গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি      ● সময়ের আয়নায় জীবন্ত এক প্রতিচ্ছবি বারী সিদ্দিকী       ● দাম কমলো ডিজেলের      ● ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬      ● কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা, হাজার হাজার মৃত্যু      ● ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী      ● মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজায় আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড      ● রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার      ● ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান      
রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৬:২৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেকে দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তাকে ধরে রাখতে নতুন চুক্তির পাশাপাশি বড় লক্ষ্য ও শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা তুলে ধরতে হবে বায়ার্নকে। জার্মান সংবাদমাধ্যম এফসিবি ইনসাইডারের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ওলিসের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ফলে এখনই তাকে হারানোর আশঙ্কা নেই ক্লাবটির। তবে রিয়ালের আগ্রহকে গুরুত্ব দিয়ে আগেভাগেই নতুন চুক্তির বিষয়ে ভাবছে বায়ার্ন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী, ফ্রান্স জাতীয় দলে ওলিসের সতীর্থ কিলিয়ান এমবাপে ও ইব্রাহিমা কোনাতে তাকে রিয়ালে যোগ দিতে উৎসাহিত করছেন। জাতীয় দলের ক্যাম্পেও এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে তাদের।

বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন এরই মধ্যে ওলিসের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে শুধু বেতন বা চুক্তির মেয়াদ বাড়ালেই হবে না, ক্লাবটিকে ওলিসের সামনে নিজেদের ক্রীড়া-পরিকল্পনাও তুলে ধরতে হবে।

ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ওলিসে। হ্যারি কেইনের সঙ্গে তার বোঝাপড়াও দলের আক্রমণে বড় শক্তি। জামাল মুসিয়ালা ও তরুণ লেনার্ট কার্লের সঙ্গে সমন্বয় গড়ার সুযোগও রয়েছে তার। তবে ওলিসেকে ধরে রাখতে হলে শক্তিশালী দল গঠন এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের বাস্তব সম্ভাবনা নিশ্চিত করতে হবে বায়ার্নকে।

বায়ার্নের হয়ে বড় শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত স্বীকৃতি পাওয়ার সুযোগও ওলিসের সামনে রয়েছে। কেইনও মনে করেন, তার সতীর্থের ব্যালন ডি’অর জেতার সামর্থ্য আছে। তাই বড় অঙ্কের বেতনের প্রস্তাবের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা মিলিয়েই ওলিসেকে ধরে রাখার চেষ্টা করতে হবে জার্মান ক্লাবটিকে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close