সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা      ● এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে : শিক্ষামন্ত্রী      ● জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস      ● ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯      ● ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস      ● এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি      ● নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ      ● প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, ধুমধামে বিয়ে      ● লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ      ● বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী      ● পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?      ● জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী      
ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানসহ আফ্রিকার অন্তত পাঁচটি দেশের প্রতিনিধিরা। ভিসা না পাওয়ায় জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, আর একই কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোর সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গত ৮ নভেম্বর থেকেই প্রতিযোগীরা নিবন্ধন ও প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তোরিকোয় পৌঁছাতে শুরু করলেও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা ভিসার অপেক্ষায় আটকে আছেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল জানান, ভিসা অনুমোদনের জন্য তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে ভিসা পাওয়ার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন।

রোজানা বলেন, তিনি একা নন, বরং তার অনেক আফ্রিকান সহকর্মীও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। রোজানার ওই ভিডিওতে মন্তব্য করে দক্ষিণ সুদানের প্রতিনিধিও জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের সম্ভাবনা এখন ফিফটি-ফিফটি (অর্ধেক অনিশ্চিত)।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, কোনো ব্যক্তিগত সমস্যা, কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গা অংশ নিতে পারছেন না। আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের বাধার মুখে পড়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের মধ্যে জিম্বাবুয়ে অন্যতম। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসাসহ অভিবাসী এবং অন্যান্য অনভিবাসী ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইনি জটিলতার কারণেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আফ্রিকার দেশগুলোর অংশগ্রহণ এখন প্রশ্নের মুখে পড়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close