সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● সোনাগাজীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ      ● কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড      ● মোংলায় জাল টাকা চক্রের এক সদস্য আটক, ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙ্গাতে গিয়ে ধরা পড়লো জালিয়াত      ● ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার      ● শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু      ● সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার      ● মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা      ● ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি      ● শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন      ● ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর      
মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) অভিযানে সাড়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পৌর শহর সহ  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ও উপজেলাজুড়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে এসআরবি-৬-এর একটি বিশেষ দল। রাতে চালানো এই অভিযানে জুয়েল এবং কালাম নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলা হয়।

অভিযান শেষে উদ্ধার করা ৮ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত দুজনকে মধ্যরাতের পর মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পন্ন করা হয়েছে।

অঞ্চলটিতে অপরাধ দমন ও মাদকের বিস্তার রোধে এসআরবির পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে সংস্থাটির মিডিয়া উইং।

আজ সকালে জুলেয় ও কালামকে   আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ সোলাইমান। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close