রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা      ● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      ● সিভিল এভিয়েশনে ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ শুরু      ● রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● পঞ্চগড়ে গণপিটুনিতে চোরের মৃত্যু      ● সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ      ● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      ● খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই      ● রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত      ● রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে      ● আর্থিক সহায়তা নয়, কাজ চাইলেন শরদ কাপুর      
আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের আগমনে সর্বত্র হাট বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। দিন দিন সবজির সরবরাহ বৃদ্ধি পেলও  দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও দামের ক্ষেত্রে কোনো সামঞ্জস্য নেই। বিশেষ করে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজরের  দাম রয়েছে কিছুটা বেশি।

একই সঙ্গে মাছের বাজারেও বিরাজ করছে বাড়তি দাম। বাজারে পর্যাপ্ত মাছ থাকলেও দাম বেশি হওয়ায় ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। রোববার পৌর শহরের সড়ক বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

একাধিক সবজি বিক্রেতা জানান, পাইকারি বাজারে সবজির দাম বেশি থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এছাড়া পাইকারি বাজার থেকে বিভিন্ন বাজারের দূরত্বের কারণে পরিবহন খরচেও পার্থক্য হয়। ফলে বাজারভেদে সবজির দাম  কমবেশি হচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমে আসবে বলে জানান স্থানীয় ব‍্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, শিম  ৬০-৬৫ চিচিঙ্গা ৫০-৬০, বেগুন ৫০-৬০, শসা-৩০-৩৫, করলা ৬০-৭০, আলু ২৫  টমেটো ৯০-১০০, মরিচ, ৫০-৬০, গাজর ১০০-১১০, মুলা ৩০-৩৫ প্রতি পিচ লাউ ৪০-৫০, জালি ৫০- ৬০, ধনিয়া পাতা ১২০- ১৩০ মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাচ কলা প্রতি হালি ৩৫-৪০, ফুলকপি প্রতি পিচ ৩৫-৪০ দরে বিক্রি হচ্ছে। 

এদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি রুই মাছ ২৫০-৩৫০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০-২০০ টাকা, পাঙাশ ১৬০-২০০ টাকা, চাষের কৈ ২০০-২৩০ টাকা, চান্দা মাছ ২৫০-২৭০ টাকা, এবং দেশি কৈ ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চাষের শিং ৩০০-৪০০ টাকা, টেংরা ৪০০-৫৫০ টাকা, বোয়াল ৬০০-৭০০ টাকা, চিংড়ি ৬৫০-৭৫০ টাকা এবং ভেটকি মাছ আকারভেদে ৪০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ বিক্রেতারা জানান, বেশ কয়েক দিন ধরে বাজারে মাছের সরবরাহ তুলনামুলক অগের চাইতে কম। ক্রেতা বেশী হওয়ায় দাম কিছুটা বেশী।

ক্রেতারা বলছেন, সংসারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। মাছ ও সবজির দাম বেশি হওয়ায় প্রতিদিনের খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে। বিশেষ করে বড় মাছের  দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সবজি ক্রেতা মো: নাজির হোসেন বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেলেও দাম রয়েছে সেই অনুযায়ী কিছুটা বেশী। বাজার থেকে চাহিদানুযায়ী সবজি কেনা যাচ্ছে না।
মো: ফরিদ মিয়া বলেন বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় খুশি হয়ে ছিলাম। কিন্তু সেই তুলনায় দাম কমছে না। আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের লোকদের অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে।

গৃহিণী আলেয়া বেগম বলেন, বাজারে শীতের প্রচুর সবজি উঠেছে। দু একটি বাদে বেশিরভাগের দাম যেন কমছে না। 
তিনি আরও বলেন দাম বৃদ্ধি পেলে আমাদের মতো সাধারণ লোকদের  সবজি খাওয়া খুবই কষ্টকর হয়ে যায়।  
অটো রিকশা চালক আলম বলেন, সবজির দাম বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকা সত্বেও চাহিদানুযায়ী সবজি ক্রয় করতে পারছি না। স্বল্প  পরিমাণ সবজি ক্রয় করে খেতে হচ্ছে।  

পৌর শহরের সড়ক বাজার সবজি ব্যবসায়ী রমজান মিয়া বলেন, শীতের আমেজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত কয়েক দিনের তুলনায় বাজারে শীতের সবজি সরবরাহ অনেক বেড়েছে। আশা করছি সরবরাহ আরও বেড়ে যাবে। দাম ও অনেক কমে আসবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close