রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      ● সিভিল এভিয়েশনে ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ শুরু      ● রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● পঞ্চগড়ে গণপিটুনিতে চোরের মৃত্যু      ● সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ      ● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      ● খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই      ● রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত      ● রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে      ● আর্থিক সহায়তা নয়, কাজ চাইলেন শরদ কাপুর      ● রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার      
শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৫ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

কোস্ট ইয়ুথ এর আয়োজনে ও সিডরে ক্ষতিগ্রস্ত মানুষদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কোস্ট ইয়ুথ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, উত্তরণের প্রতিজ্ঞা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রিপা খাতুন, সিডিডি এর আই,ডি,আর,আর এন্ড সি,সি,এ প্রকল্পের মনিটরিং অফিসার প্রতিক কুমার, সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন হাওলাদার। এছাড়াও কোস্ট ইয়ুথ এর সদস্য হাসান শরীফ, লামিয়া আক্তার, ইলিয়াছ হোসেন, সেতু হালদার, রাব্বি হাওলাদার, হাসি আক্তার ও কুলসুম আক্তার।

 দিবসটি উপলক্ষে উপকূলীয় মানুষের নিরাপত্তা, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন ব্যবস্থার দাবি তুলে ধরেন আলোচকরা। আলোচনা শেষে ঘুর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, ২০০৭ সালে ১৫ই নভেম্বরের সেই বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের তাড়া করে বেড়ায়। সিডরের পরে আমাদের চাওয়া টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা বালু দিয়ে নির্মাণ করায় বিভিন্ন জায়গায় ফাটল ও ভাঙ্গন দেখা দিয়েছে। অতিদ্রুত নদীশাসন ব্যবস্থা কার্যকর করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

কোস্ট ইয়ুথ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন, সিডরের ১৯ বছরেও ভাগ্য বদলায়নি উপকূলবাসীর। জলবায়ু সুবিচার ও ন্যায্য রুপান্তরের মাধ্যমে তিনি উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসন ব্যবস্থা কার্যকর করার কথা বলেন। সিডরে নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ করার দাবি জানান তিনি। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close