সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
বান্দরবানে চিম্বুক পাহাড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বান্দরবান-থানচি সড়কের ১২ মাইল এলাকা থেকে ২৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সড়কের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়। এতে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে চিম্বুক পাহাড়ের ১২ মাইল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এই অভিযানের অংশ হিসেবে ১২ মাইল এলাকা থেকে শুরু করে ২৭ কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড়, জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের নালা ও বিভিন্ন অংশের প্রতিবন্ধকতা দূর করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, পরিবেশের সৌন্দর্য বজায় রাখা এবং পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বহুদলীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।

এ সময় চিম্বুক পাহাড়ের সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগে স্থানীয় ম্রো সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   চিম্বুক পাহাড়   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   পরিচ্ছন্নতা অভিযান   সাচিং প্রু জেরী   ম্রো সম্প্রদায়   পার্বত্য চট্টগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close