শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব      ● নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬      ● ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ      ● ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি      ● কানাডায় ভাল্লুকের হামলায় প্রাণ হারালেন মা ও মেয়ে      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু      ● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচিবিষয়ক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাব নিয়ে আলোচনার আগে ওয়াশিংটনকে ৭টি শর্ত পূরণের দাবিও জানিয়েছে তেহরান।

ইরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

মূলত যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ইরানে সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনাও নাকচ করেননি। অন্যদিকে যুদ্ধ পুনরায় শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান।

এর মধ্যেই বৃহস্পতিবার রাশিয়া সফরের সময় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেন, ‘কূটনীতির বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত জানিয়েছি। তারা আমাদের সাতটি শর্ত পূরণ না করা পর্যন্ত আমরা হরমুজ প্রণালি খুলব না, আলোচনাতেও বসব না।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশে ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান।

এরপর লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও সংঘাত শুরু হয়। সর্বশেষ তা ইয়েমেনেও ছড়িয়ে পড়ে। সেখান থেকে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close