শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব : ইনফান্তিনো      ● ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব      ● নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬      ● ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ      ● ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি      ● কানাডায় ভাল্লুকের হামলায় প্রাণ হারালেন মা ও মেয়ে      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু      ● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব : ইনফান্তিনো
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের খবরে আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারদের পর এবার পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ফিফা সভাপতি জানান, রোনালদো ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব।

ইনফান্তিনো বলেন, রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় ছুঁতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা—এসবই রোনালদোর ক্যারিয়ারের প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি সম্ভবত কখনও করা যাবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথাও স্মরণ করেছেন ইনফান্তিনো। তার ভাষায়, ধন্যবাদ ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন আপনি। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close