বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত      ● রমজানের প্রস্তুতি: ১০০ দিন আগ থেকেই যেসব কাজ শুরু করতে হবে      ● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      ● ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান      ● ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন      ● ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন      ● আদালত চত্বরে মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করলেন পরীমণি      ● ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি      ● আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প      
প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতার শোবিজের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। সিনেমা থেকে টেলিভিশন, সবখানেই তার বিচরণ। তবে কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও চর্চা হয় ঢের। সম্প্রতি গুঞ্জন উঠেছে, নতুন করে প্রেমে জড়িয়েছেন স্বস্তিকা। এর প্রভাব নাকি তার কাজেও পড়ছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে তিনি জানান, সম্পর্কে নন, তিনি ‘গুঞ্জন’-এ আছেন!

স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তার ধারাবাহিকেরই নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আবার ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও নাম জড়ানোর খবর ছড়ায়। অভিনেত্রীর কথায়, “আর কিছুই বাকি রইল না। কখনও পরিচালক, কখনও নায়কের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে আমার। কিন্তু এ সবের মধ্যে একটা গুঞ্জন নিয়েই আমার আগ্রহ রয়েছে। এবং ওই গুঞ্জনটার জন্য মনখারাপও হচ্ছে। আমার অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হতে চলেছে। এটাই গুঞ্জন হলে ভালো হত। কিন্তু সত্যিই তো বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক।”

নিজেকে নিয়ে এত গুঞ্জনে দেখে বিরক্তি প্রকাশের সঙ্গে রসিকতা করেও স্বস্তিকা বলেন, ‘আমি যেন বিশ্বসুন্দরী আর ভীষণ প্রতিভাবান! সবাই আমার সঙ্গেই সম্পর্কে জড়াচ্ছেন! কী অদ্ভুত! পরিচালক থেকে নায়ক, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। ভাগ্যিস আরও উচ্চ মহলের কারও নাম জুড়ে দেওয়া হয়নি।’

স্বস্তিকা জানান, সম্পর্কে জড়ালে তিনি নিজ থেকেই সেটা জানাবেন। তার ভাষ্য, ‘আমার আগেও সম্পর্ক হয়েছিল, সবাই জানতেন। সবারই তো সম্পর্ক হয়। আগামীতেও সম্পর্কে জড়ালে নিশ্চয়ই প্রকাশ করব। সেই সততা আছে আমার।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close