শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬      ● ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ      ● ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি      ● কানাডায় ভাল্লুকের হামলায় প্রাণ হারালেন মা ও মেয়ে      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু      ● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। তাদের মধ্যে তিনজন দমকলকর্মী ও দুজন পুলিশ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সানসেট পার্ক এলাকার বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির প্রতিটি তলায় আগুন ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে জানালার শিকের পেছনে আটকে পড়া দুজনসহ চারজনকে উদ্ধার করেন।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আট প্রতিবেশী ঘরছাড়া হয়েছেন। আহত নয়জনের সবাই বেঁচে যাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেলেও আগুনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনবিসি নিউজ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close