বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● জাতীয় নিরাপত্তায় গণপ্রতিরক্ষা কাঠামো জোরদারের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশার লার্ভা ধ্বংস সম্ভব : ডিএসসিসি জরিপ      
যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যৌতুকের দাবিতে গৃহবধূকে পৈশাচিক কায়দায় নির্যাতন, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম এবং হত্যাচেষ্টার মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বুধবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প) এবং এসআরবি-২ (সিপিসি-২, বসিলা ক্যাম্প)-এর আভিযানিক দল।

গ্রেপ্তার শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা আলোচিত যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয় এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে। শাকিল ঢাকায় বসবাস করতেন এবং সম্প্রতি ব্যবসা করার নাম করে অন্যদের প্ররোচনায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ভুক্তভোগীর বাবার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের ভেতর বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। হামলায় ভুক্তভোগীর পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এসআরবি-৮, বরিশাল এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) সাথী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close