বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● জাতীয় নিরাপত্তায় গণপ্রতিরক্ষা কাঠামো জোরদারের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশার লার্ভা ধ্বংস সম্ভব : ডিএসসিসি জরিপ      
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা পুতুল রায় (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত সুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামের নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পরিবারের ধারণা, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও টেস্ট পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার হতাশা থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে।
নিহত পুতুল রায় ওই গ্রামের দীপেনের ছেলে। সে জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর থেকে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পুতুলও ওই পরীক্ষায় অংশ নিচ্ছিল। তবে পরীক্ষা ভালো হচ্ছে না বলে সে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে প্রায়ই মন খারাপের কথা প্রকাশ করত। এ নিয়ে সে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় পুতুল। এরপর রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতরে বাঁশের সরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে পুতুলের বাবা তাকে পড়াশোনার জন্য ঘুম থেকে ডাকতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দরজা খুলে তাকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

পরিবারের সদস্যদের দাবি, পড়াশোনা ও পরীক্ষার চাপ নিয়ে পুতুল মানসিকভাবে হতাশ ছিল। তাদের ধারণা, সেই হতাশা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তার মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close