প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি
নওগাঁর পোরশায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, পোরশার আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।