বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত      ● শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের      ● ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের       ● এআই সুবিধা ও ৯০ হার্টজ ডিসপ্লেসহ স্যামসাংয়ের নতুন ফোন      ● বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি      ● কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২      ● তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার      ● প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র      ● গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা      ● হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ সাপ ও ডিম উদ্ধার      
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ AM

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেলে বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পোশাকশ্রমিক   শ্রমিক আন্দোলন   শ্রমিক-পুলিশ সংঘর্ষ   ৩০ হাজার টাকা বেতন   ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক   টিয়ারশেল   সাউন্ড গ্রেনেড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close