মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক      ● বিসিসির উদ্যোগে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম নিয়ে অ্যাডভোকেসি সভা      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আতঙ্ক      ● সর্দিজ্বরে মুখের তিতা ভাব কাটাবে যেসব টক ফল      ● আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা      ● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      ● মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’      ● দেশে প্রথম এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি      ● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      
যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। অন্যদিকে, ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ ও সেবা নিতে যশোর জেনারেল হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। সেখানে চিকিৎসকের অপেক্ষায় অবস্থানকালে অভিযুক্ত খাইরুন্নেসা সুকৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

এ সময় ভুক্তভোগীর চিৎকারে ও আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্ত নারীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close