মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      ● বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক      ● বিসিসির উদ্যোগে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম নিয়ে অ্যাডভোকেসি সভা      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আতঙ্ক      ● সর্দিজ্বরে মুখের তিতা ভাব কাটাবে যেসব টক ফল      ● আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা      ● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      ● মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’      ● দেশে প্রথম এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি      ● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      
নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবনে হাত-পায়ে কসটেপ প্যাচানো    অটোচালক আরজান মিয়া ওরফে আবদুল্লা (মারজান) হত্যা মামলার প্রধান আসামি তানভির আহম্মেদ তুহিন-কে কসবা থানা হতে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া। 

হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ) দুপুর ১২:০০ ঘটিকায়  আসামিকে সাথে নিয়ে তার দেখানোমতে ঘটনাস্থল  পরিদর্শন করেন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার একটি টিম।ঘাতক তুহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সদরের বাসিন্দা।

এর আগে (২০ সেপ্টেম্বর) দুপুরে অটোরিকশাসহ নিখোঁজ হন আরজান। মরদেহ উদ্ধারের পর তার ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা মো. আ. আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা বলেন, তিনজন আসামির মধ্যে দু'জন কে গ্রেফতার করা হয়েছে, আরেকজন কে গ্রেফতার করার জন্য কাজ চলমান, আসামি তুহিন কে কসবার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরোও বলেন, আসামি তুহিন ভারতে পালিয়ে যাওয়ার জন্য ঘটনার পর থেকে কসবা সীমান্ত এলাকায় ছিলেন।

আসামি গ্রেফতার হওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানান নিহত আরজান এর বাবা আব্দুল আউয়াল, তিনি বলেন, আমার ছেলের খুনিদের ফাঁসি দেখে মরতে চাই। 








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close