| শিরোনাম: |

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ হাজার ২৫৯ জন শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন।
গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৯ জন। এ ছাড়া, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ