বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার      ● নাক দিয়ে রক্ত, ফোলা পেট—তাহসিফের সুরতহালে যা আছে      ● চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত      ● বিশ্বমঞ্চের পর এবার দেশের দর্শকদের সামনে সঞ্জয়      ● বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত      ● স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়      ● হিজলায় প্রধান শিক্ষককে মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ      ● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      
কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম

 কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় সীমান্তের আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ১ জনকে আটক করে তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিজিবি   মাদক উদ্ধার   টাপেন্টাডল   গাঁজা   ইস্কাপ সিরাপ   সীমান্তে অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close