বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল      ● আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন      ● স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬      ● উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই      ● দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড      ● সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের গতি বাড়ানোর উপায়      ● ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের      ● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      
পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সড়ক বাজার পৌর মুক্তমঞ্চে এসব খাবার বিতরণ করা হয়।

উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

নানা বয়সী লোকজন সারিবদ্ধভাবে লাইনে বসে খাবার নিয়ে যান। খাবার পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব মো. হুমায়ুন রহমান নয়ন, যুবদল নেতা শাহীন খান, ইয়াসিন সরকার, মো. সুমন মিয়া, মো. আরিফ, জসিম উদ্দিন, রানা মির্জা প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী মানেই শুধু উৎসব, আয়োজন কিংবা স্লোগান নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ। যুবদলের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ সেই সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটায়।

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পৌর যুবদলের সদস্য সচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, এ দলটি সব সময় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close