মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাধবপুরে পুলিশের ওপর হামলা      ● দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে      ● নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন কৃষকদল সভাপতি      ● যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত      ● জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জেন্ডার সমতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপ      ● ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন      ● অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব      ● আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ      ● কথিত সাংবাদিক রতন দে কারাগারে      ● স্কুলের নির্মাণসামগ্রী নিয়ম বহির্ভূত ভাবে বিক্রির অভিযোগ       
মাধবপুরে পুলিশের ওপর হামলা
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সদস্যদের মারধরের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইসমাইল মিয়া (২৭)। তিনি ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইসমাইল মিয়া নিজ পরিবারের সদস্যদের মারধর করছিলেন। এমন খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ঘটনাস্থলে যাচ্ছিলেন। তিনি ছাতিয়াইন বাজার এলাকায় পৌঁছালে ইসমাইল আচমকা তাঁর ওপর হামলা চালান। এতে বিদ্যুৎ কুমার বড়ুয়াসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ইসমাইলের বাবা মলাই মিয়া, সিদ্দিক মিয়া, আসীম ও তুষারের নাম জানা গেছে। পরে উপস্থিত স্থানীয় জনতা ইসমাইলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে ছুটে যান। এরপর সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ইসমাইল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইসমাইল তাঁর মা-বাবাকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া সেখানে পরিস্থিতি সামাল দিতে গেলে তিনিও হামলার শিকার হন এবং আহত হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close