শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● খাবারের পর রক্তে শর্করা বাড়লেই কি বিপদ?      ● দুধ-চিনি নয়, কফিতে ক্যালোরি বাড়াচ্ছে যে উপাদান      ● অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবার পাচ্ছেন নতুন পাকা ঘর       ● সিঁদুর-শাঁখা পরা নিয়ে সমালোচনায় যা বললেন নুসরত      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৩      ● মুক্তির আগেই ১০ কোটি ছাড়াল ‘রামায়ণ’-এর অগ্রিম আয়      ● বিজিবি'র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার      ● ২৫ অক্টোবর আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ      ● ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ      ● জাপান সফরে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখা নিয়ে যা বললেন শামা ওবায়েদ      ● সৌদিতে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য, কনস্যুলার সেবা নিয়ে উদ্বেগ      
মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

রাজবাড়ীর পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পাংশা বাজার বণিক সমিতির টানা ২৫ বছরের সফল সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

দীর্ঘ ২৫ বছর পাংশা বাজার বণিক সমিতির নেতৃত্ব দিয়ে ব্যবসায়ী সমাজের অধিকার আদায় ও বাজার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। রাজপথের সাহসী রাজনীতি ও জনসেবামূলক কাজের মাধ্যমে তিনি রাজবাড়ী ও পাংশার সর্বস্তরের মানুষের মাঝে প্রিয় মুখ হিসেবে স্থান করে নিয়েছিলেন। পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পৌর এলাকার ভৌত অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা সম্প্রসারণে তাঁর নেওয়া নানা পদক্ষেপ আজও স্থানীয়রা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মরহুমের ২৪তম প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পাংশা পৌরসভা মাঠে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-২ আসনের গণমানুষের নেতা জনাব হারুন-অর-রশিদ হারুন।

মৃত্যুবার্ষিকী ও আগামী ৩১ অক্টোবরের দোয়া মাহফিল উপলক্ষে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বণিক সমিতির নেতৃবৃন্দ মরহুম আব্দুল আজিজ সরদারের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য রাজবাড়ী ও পাংশাবাসীসহ সকল সহকর্মী ও গুণগ্রাহীদের কাছে বিনম্র দোয়া প্রার্থনা করেছেন।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close