শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান      ● মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি      ● সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত      ● বিএনপির ৩৫৬ মনোনয়নপ্রত্যাশী, চেয়ারম্যান পদে জামায়াতের ৬ প্রার্থী চূড়ান্ত      ● তারেকের জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর      ● আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি      ● পূজার ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল      ● মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী      ● প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০ মাস বন্ধ      ● জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে ৫ টাকা টোল দিতে দেরি: অবরোধ মহাসড়ক      ● রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, উৎপাদনের প্রস্তুতি      ● ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান      
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

ঝালকাঠিতে ডেঙ্গুর বিস্তার রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে শৃঙ্খলা ভঙ্গ ও আইন অমান্য করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে আজ শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিনব্যাপী এ অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র‍্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে লার্ভিসাইড স্প্রে করা ও ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়ি ও সড়কের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরিদর্শনকালে তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। আদালত পরিচালনা করে চারটি মামলায় মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

সমন্বিত উদ্যোগ, ধারাবাহিক তদারকি ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ঝালকাঠি গড়তে জেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।










স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close