শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবার পাচ্ছেন নতুন পাকা ঘর       ● সিঁদুর-শাঁখা পরা নিয়ে সমালোচনায় যা বললেন নুসরত      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৩      ● মুক্তির আগেই ১০ কোটি ছাড়াল ‘রামায়ণ’-এর অগ্রিম আয়      ● বিজিবি'র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার      ● ২৫ অক্টোবর আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ      ● ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ      ● জাপান সফরে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখা নিয়ে যা বললেন শামা ওবায়েদ      ● সৌদিতে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য, কনস্যুলার সেবা নিয়ে উদ্বেগ      ● সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান      ● মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি      
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবার পাচ্ছেন নতুন পাকা ঘর
প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালী উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি ও সমাজসেবীরা। সম্মিলিত উদ্যোগে তিন পরিবারের পুনর্বাসনের জন্য তিনটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউপির দক্ষিণ বরুমছড়ার ফকির পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পুনর্বাসনের পাকা ঘরের নির্মাণকাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, ব্যবসায়ী জয়নাল আবেদীন নূরী, ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, বাঁশখালী কোর্টের পিপি বোরহান উদ্দিন নূরী, বিএনপি নেতা মাঈনুল হক পলাশ, শাহাদাত হোসেন চৌধুরী, নুরুল আজিম, মনির উদ্দিন ময়ুর প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘পুকুরিয়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তদের পাশে সবাই যেভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় মহৎ উদ্যোগ। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা পাঠানো হয়েছে। আশা করি, এই এলাকায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।’

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘আমাদের বাঁশখালীর পুকুরিয়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারকে নতুন পাকা ঘর উপহার দেওয়া সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সমাজসেবী ভাইদের এই মহৎ ও মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। ক্ষতিগ্রস্তরা উপহার পাওয়া নতুন পাকা ঘরে তাদের হারানো সবকিছু আবার নতুন করে ফিরে পাবে বলে আশা রাখি।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (রোববার) রাতে পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে ফকির পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।









স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close