প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:২৯ পিএম

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির বিশেষ অভিযানে গত এক সপ্তাহে দুই চোরাকারবারিসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকার ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান এবং একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।
তিনি আরও জানান, এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ