শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান      ● মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি      ● সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত      ● বিএনপির ৩৫৬ মনোনয়নপ্রত্যাশী, চেয়ারম্যান পদে জামায়াতের ৬ প্রার্থী চূড়ান্ত      ● তারেকের জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর      ● আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি      ● পূজার ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল      ● মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী      ● প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০ মাস বন্ধ      ● জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে ৫ টাকা টোল দিতে দেরি: অবরোধ মহাসড়ক      ● রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, উৎপাদনের প্রস্তুতি      
সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধি, সিংড়া (নাটোর)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে কাজ করার সময় সেচপাম্পের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কমল সরকার পাড়েরা গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিনের জমিতে কৃষিকাজ করছিলেন কমল সরকার। এ সময় জমিতে ব্যবহৃত সেচপাম্পের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে বাড়িতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close