শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার      ● সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু      ● সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ উদ্ধার      ● সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন শফিকুল ইসলাম      ● হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ      ● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      
হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম

হবিগঞ্জ জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের দুর্গোৎসবকে সর্বাত্মক সফল ও নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতা প্রদান করায় জেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মো. তারেক মাহমুদ।

পূজাপরবর্তী এক বিশেষ বার্তায় পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জেলা পুলিশের সকল সদস্য, আনসার বাহিনী, পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলাজুড়ে একটি হৃদ্যতাপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, উৎসব চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁদের এই অকুণ্ঠ সহযোগিতার ফলেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের সফল সমাপ্তি ঘটেছে।

হবিগঞ্জের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে জেলা পুলিশের এই ধরনের কঠোর নজরদারি, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সম্প্রীতি বজায় রাখার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সুপারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close