বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      ● মাদকের চালান দেখে ফেলায় ক্ষুব্ধ?      ● পেচারদ্বীপে মৃত্যুর মিছিল, প্রাণ গেল ৪ পর্যটকের      ● শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন      ● শীতের আগাম সবজি তবু স্বস্তি নেই       ● সুস্থ থাকতে দৈনন্দিন অভ্যাসে আনুন পরিবর্তন      ● চিকিৎসাসেবা বাড়ানোর দাবি স্থানীয়দের      ● মৌসুমি রোগের প্রকোপ, সতর্ক থাকার পরামর্শ      ● ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে বাড়ছে প্রত্যাশা      ● ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনা      ● বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরার অপেক্ষা      ● প্রতারণার নতুন কৌশল, সতর্ক থাকার পরামর্শ      
শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন
প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ২:৩১ PM

কুমিল্লার লাকসামে বুধবার (২১ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিকেল থেকে পৌরশহরের বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমাগুলো লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিতে বিসর্জনের জন্য জড়ো হতে থাকে। ভক্ত-পুণ্যার্থীরা ঢাকের তালে তালে নেচে এবং নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর মেখে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। পূজা উদযাপন ফ্রন্টের লাকসাম উপজেলা শাখার আয়োজনে জগন্নাথ দিঘিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি সনদ বড়ুয়া, লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব বাবু সুভাষ বনিক, লাকসাম উপজেলার সভাপতি রনজিত কুমার সাহা টাবলু, সাধারণ সম্পাদক বিশ্বতমম সাহা বিশু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সনজিত সাহা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, অমূল্য বনিক, সুবীর সাহা, নিটোল সাহা, পার্থ রায় চৌধুরী, প্রতুল সাহা, অসীম সাহা, দপ্তর সম্পাদক চন্দন সাহা প্রমুখ।

এ বছর লাকসাম উপজেলায় সর্বমোট ৩৮টি পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রত্যেক পূজামণ্ডপের প্রতিমাগুলো লাকসাম জগন্নাথ দিঘিতে বিসর্জন দেওয়া হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close