শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাতেনাতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ      ● মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে জল্পনা, যা জানালেন ইরানি কূটনীতিক      ● যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চায় রাশিয়া: পুতিন      ● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      
বকুলতলা থেকে কম্পপুর সড়ক যেন "মরণফাঁদ"
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম

অপরিকল্পিত সরু রাস্তার কারণে দিন দিন বেড়েই চলেছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা থেকে কম্পপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়েছে। অপরিকল্পিত নির্মাণ এবং অতিরিক্ত সরু রাস্তার কারণে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ সড়কে চলাচলকারী হাজার হাজার পথচারী ও চালকদের মাঝে প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, মালবাহী ট্রাক, মাহিন্দ্র, সিএনজি, অটোরিকশাসহ শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করে। তবে সড়কটি অত্যন্ত সরু হওয়ায় পাশাপাশি দুটি যান পারাপার বা ওভারটেকিং করা একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে মারাত্মক দুর্ঘটনার শিকার হন যাত্রীরা।

এ ছাড়া, রাস্তার দুই পাশ উঁচু হওয়ায় যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মারাত্মক দুর্ঘটনা ঘটছে। এতে গুরুতর আহত হওয়ার পাশাপাশি নিহত হয়েছেন অনেকেই। তবে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

এলাকাবাসী ও যাত্রীদের দাবি, সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্তকরণসহ রাস্তার দুই পাশের বিপজ্জনক উঁচু-নিচু অংশ দ্রুত মেরামত করলেই দুর্ঘটনা থেকে রক্ষা পাবে হাজারো মানুষ।

পৌর কর্তৃপক্ষ, এলজিইডি ও সড়ক বিভাগ দ্রুত এই মরণফাঁদ রাস্তাটি সংস্কার করলে স্বস্তি মিলবে স্থানীয়দের।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close